About Us

গড়ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে সমস্ত মানুষের সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের প্রীয় বি পি এইচ সি স্থাপিত হয়েছিল১৯৮০ সালে বত‘মানে তার বয়েস ৩৯ বছর হয়ে গিয়েছে,এই বয়েসেও তার গরিমা বৃদ্ধি পেয়েছে বইকি কোন অংসে তা কমে যায়নি,ডিসপেন্সারী রুপে এই স্বাস্থ্য কেন্দ্রের যাত্রা শুরু হয়েছিল ময়না রাজার গড়ের একটি অপরিসর জায়গায়। তার শৈশব অবস্থা অতিক্রম হতেই কৈশরে স্থানান্তরিত হয় গড়ময়না গ্রামে,কতিপয় স্বহৃদয় ব্যাক্তির ভূমীদানের মাধ্যমে ১৯৮০ সালে ১৫ শয্যা বিশিষ্ট এই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন রুপে যাত্রা শুরু হয়। ওই ছোট্টো বিল্ডিংয়ে সাধারন রোগীর চিকিৎসা,প্রসূতী মায়ের প্রসব,বন্ধ্যাত্ত করন অপারেশন তৎসহ হাসপাতালের বহিবি‘ভাগ একই সঙ্গে চোলত একটি ছাদের তলায়। সাধারন মনুষ মেনে নিয়ে ছিলেন এই ছোট্ট পরীসর টুকুকেই তাদের রোগ নিবারণের একমাত্র জায়গা হিসাবে। এরপর এন আর এইচ এম ২০০৯ সালে হাসপাতালের সমস্ত কম’কান্ডে সন্তুস্ট হয়ে একে আপগ্রেডেড ৩০।শয্যা বীশিষ্ট হাসপাতালে পরীনত করার সিদ্ধান্ত নেয়,সেই মোতাবেক কাজ শুরু হয় একাধারে নতুন ইনডোর বিল্ডিং এবং মেডিক্যাল অফিসার ও নাসি‘ং স্টাফ কোয়াটার ততসহ পুরাতন ইনডোর বিল্ডিং এর সংস্কার করে শুধুমাত্র হাসপাতালের বহিবি‘ভাগে রুপান্তরীত করা হয়।

এরপর ২০১২ সালের ৩রা সেপ্টেম্বর তৎকালিন তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের হাতধরে এই বি পি এইচ সি নবকলেবরে আত্মপ্রকাশ করে। আজকে এই বি পি এইচ সি কে সম্পূণ‘ না বললেও আমরা কিন্তু অনেকখানি এগিয়ে নিয়ে যেতে পেরেছি মানুষের সেবায়। একাধারে ইনডোর বিল্ডিংয়ে মহিলা পুরুষ শিশু ও প্রসূতী বিভাগ চালু হয়েছে তৎসহ সংক্রামক রোগীর জন্য আইসোলেশান ওয়াড‘,অসস্থ নবজাতকের জন্য দুই শয্যা বিশিষ্ট এস এন এস ইউ,আধুনিক মানের প্রসব কক্ষ ও অপারেশন থিয়েটার তৈরি হয়েছে আরও শোভা বৃদ্ধী করেছে আই ওয়াই সি এফ(ইনফ্যান্ট ইয়াং চিল্ড্রেন ফিডিং সেন্টার)। জে এস ওয়াই এবং জে এস এস কে স্কিমের মধ্যমে গভ‘বতী মা এবং এক বছর বয়েস পয‘ন্ত শীশুকে এই স্কিমের আওতায় চিকিৎসা প্রদান করে চলেছে এছাড়া আর এস বি ওয়াই এবং স্বাস্থ সাথী স্কিমের আওতায় এই কাড‘ ধারক কে সম্পূণ‘ বিনামূল্যে পরীসেবা প্রদান করে চলেছে। এছাড়া জতীয় টিকাকরন কম‘সূচীর মাধ্যমে ব্লকের ১০০ ভাগ শিশুকে টিকা প্রদন করা হয় এছাড়া গভ‘বতী মায়েদের জন্য আলাদা বহিবি‘ভাগ এবং তাদের সমস্ত রকম পরীক্ষাগুলি বিনামূল্যে প্রদান করা হয়। আর এন টি সি পি এর মাধ্যমে সমস্ত মানুষের বিনামুল্যে টিবির পরীক্ষা এবং বিনামুল্যে চিকিৎসা ও রোগীদের পুষ্টি সহায়তার জন্য মাসিক ৫০০ টকা প্রদান নিয়মিত করে চলেছে আমাদের হাসপাতাল। আশাদের জন্য দিশা,রোগীদের পরীজনদের থাকার জন্য আলাদ ব্যাবস্থা তৎসহ অন্য়েশা ক্লিনিক(বয়েসসন্ধিকালিন পরামশ‘ দান কেন্দ্র)। চোখের চিকিৎসার জন্য বিনামুল্যে বহিবি‘ভাগ তৎসহ ছানি নীণ‘য় ও অপারেশনের জন্য জেলা হাসপাতালে করা হয়ে থাকে। স্কুল ছাত্রদের জন্য বিনা পয়সায় এবং ৪৫ বছর উদ্ধ‘ সমস্ত মানুষকে বিনামুল্যে চশমা প্রদান করা হয়ে থাকে। এখন সুশ্রী হাসপাতালের তকমা লেগেছে তার গায়,২০১৭ এবং ২০১৮ সালে আমরা সুশ্রী হাসপাতাল হিসাবে আমরা পুরস্কার পেয়েছি। সব‘পরী কোয়ালিটি পূণ‘ হাসপাতহাল হিসাবে ২০১৮ সালে সিকৃতী পেয়েছি আমরা। জাতী ধম‘ বন‘ নিবি‘শেষে সমস্ত রোগীকে সেবা প্রদানে আমরা বদ্ধপরীকর,রোগীর অধীকার সবসময় আমাদের কাছে সবা‘ধিক গুরুত্ত পেয়ে থাকে তাছাড়া রোগী তার নিজের অধীকার সম্পকে‘ জানতে সচেষ্ট হওয়া উচিৎ। রোগী ও রোগীর পরীজনের ডক্টর নাস‘ ও অন্যান্য স্বাস্থ্য কমি‘র সম্পক‘ সুদৃড় হোক। আমাদের পরীসেবার ব্যাপারে আপনার সুচিন্তিত মতামত আমাদের কাম্য। আসুন সবাই মিলে এই বি পি এইচ সি কে আরো সুন্দর করে গড়ে তুলি।